Primeedition
এডিশন ডেস্ক
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৯:৫১ সকাল
অনলাইন সংস্করণ |261 ভিউ

মুশফিককে রিকি পন্টিংয়ের শুভকামনা

মুশফিককে রিকি পন্টিংয়ের শুভকামনা
বাংলাদেশ ক্রিকেট ও মুশফিকুর রহিমের ক্যারিয়ারে আজ বিশেষ এক দিন। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন তিনি।

এই বিশেষ দিনে আইসিসি তাদের ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে এক ভিডিও প্রকাশ করেছে যেখানে তাকে শুভকামনা জানিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ও দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং।


পন্টিং বলেন, ‘এটা অসাধারণ কৃতিত্ব। প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিক এমনটা করেছে। আমি অনেকবারই বলেছি, কেউ সেরা মানের ক্রিকেটার কিনা তা আমি তাদের দীর্ঘস্থায়িত্ব দিয়েই বিচার করি। বড় মঞ্চে তারা লম্বা সময় ধরেই পারফর্ম করতে থাকে, প্রতি বছরই।’

পন্টিং আরো বলেন, ‘আপনি যখন ৭০, ৮০, ৯০টি টেস্ট খেলবেন, তখন আপনি নিজেকে পরিবর্তন করে উন্নতি করার সুযোগ পাবেন। আরো ভালো খেলতে পারবেন। এটা কোনোভাবেই সহজ নয়। এটা অসাধারণ অর্জন। শততম ম্যাচ উপলক্ষ্যে আমি মুশফিককে সাধুবাদ জানাই।

আশা করি তার ক্যারিয়ারের অন্যতম সেরা ম্যাচটি সে খেলবে।’ 
👤
মেহেদী হাসান আনাস
সিনিয়র স্টাফ রিপোর্টার

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসলাম এখন বিএনপি এমপির পিএস

1

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

2

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

3

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

4

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

5

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

6

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

7

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

8

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

9

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

10

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

11

শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে

12

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

13

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

14

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

15

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

16

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

17

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

18

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

19

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

20